আনিসুল-সালমানসহ আট জন নতুন মামলায় গ্রেপ্তার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা, হত্যাচেষ্টা ও অপহরণের ঘটনায় রাজধানীর পৃথক থানায় নতুন চার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আট জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। মামলাগুলো হত্যা, হত্যাচেষ্টা ও অপহরণের।

অন্য পাঁচ জন হলেন- ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক হানু, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান।

এর মধ্যে গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় মাতুয়াইলে জিসানের মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল ইনু, রাশেদ খান মেনন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা কলেজের ছাত্র মোহাম্মদ শামীমকে হত্যার চেষ্টার অভিযোগে নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়।

১৯ জুলাই মোহাম্মদপুরে আল-শাহরিয়ার হোসেনের (২৩) মৃত্যুর ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় সাদেক খানকে এবং একই থানার একটি অপহরণ মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট থেকে আনিসুল ও সালমানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। এরপর বিভিন্ন সময় পলক, ইনু, মেননসহ অন্যরা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

একাত্তর/আরএ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর