চন্দ্র-নবীনগর সড়ক অবরোধ, বিকল্প পথে চলছে যান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। উত্তরবঙ্গ ও ঢাকার সঙ্গে যান চলাচল হচ্ছে বিকল্প পথে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে মহাসড়কে অবস্থান নেন পোশাক শ্রমিকরা।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। কারখানা কর্তৃপক্ষ এর আগে কয়েকবার দিন-তারিখ ঠিক করেও বেতন পরিশোধ না করে তালবাহানা করছে। তারা বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে গত ২৩ ডিসেম্বর কারখানাটি বন্ধ করে দেয়। এ কারণে তারা আন্দোলন নামতে বাধ্য হয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। ওই কারখানার শ্রমিকদের একদিন আগেই বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়ে আন্দোলন থেকে সরানো হয়েছিল। কারখানা মালিক পক্ষের অসহযোগিতার কারণেই দ্রুত শ্রমিকদের সড়ক থেকে সরানো যাচ্ছে না। 

একাত্তর/এসি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর