টানা পাঁচ দিন শৈত্যপ্রবাহ, পঞ্চগড়ের পারদ নামলো ৯

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পিএম

টানা পাঁচ দিন ধরে পঞ্চগড়ের ওপর দিয়ে বইছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। পাশাপাশি গত দুই সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রা ওঠানামা করলেও কমেনি শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে সকাল সাতটা পর্যন্ত জেলায় হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই দেখা মিলছে রোদের। তবে সেই রোদের উত্তাপ ততোটা নেই। সঙ্গে রয়েছে ঠান্ডা বাতাস। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ।

এদিকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ দশমিক পাঁচ ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এদিন দেশের সর্বনিম্ন। 

এই তথ্য জানিয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বুধবার রাতের তাপমাত্রা ছিল ৯ দশমিক তিন ডিগ্রি ছিল। পঞ্চগড়সহ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা তিন দিন ধরেই ১০-এর নিচে অবস্থান করছে। আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

চলতি মাসের ১৩ থেকে ১৮ ডিসেম্বর টানা ছয় দিন শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল পঞ্চগড় জেলা। আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলায় গত ১৩ ডিসেম্বর আট দশমিক চার ডিগ্রি, ১৪ ডিসেম্বর ৯ দশমিক দুই ডিগ্রি, ১৫ ডিসেম্বর ৯ দশমিক পাঁচ ডিগ্রি, ১৬ ডিসেম্বর ৯ দশমিক চার ডিগ্রি, ১৭ ডিসেম্বর ৯ দশমিক এক ডিগ্রি এবং ১৮ ডিসেম্বর আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

একাত্তর/এসি
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
পঞ্চগড় সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।সম্প্রতি সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে ঘটে যাওয়া...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর