নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি আছে

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০৩:৩৯ পিএম

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এসময় দীপু মনি জানান, এ জন্য সংক্ষিপ্ত সিলেবাসের ওপর অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। আশা করি, করোনা পরিস্থিতির উন্নতি হলে উল্লেখিত সময়ে পরীক্ষা দুটি নিতে পারবো।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি অনুকূলে এলে নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। তবে পরিস্থিতি যদি অনুকূলে না আসে তাহলে গত বছরের মতো সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল দেওয়া হবে। তবে আমরা এখনো পরীক্ষা নিয়েই ফল দিতে চাই। 

তিনি বলেন, শিক্ষার্থীদের যাতে প্রস্তুতিতে কোনো ঘাটতি না হয়, সংক্ষিপ্ত সিলেবাস ওইভাবেই ডিজাইন করা হয়েছে। আশা করি, শিক্ষার্থীদের প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না। একইসঙ্গে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলছে। এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

আরও পড়ুন: পুলিশ সুপারের বিরুদ্ধে নারী সহকর্মীকে ধর্ষণের অভিযো

এর আগে বুধবার (১১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। 

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে সর্বশেষ তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

একাত্তর/এসি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
দেশের চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে বিরূপ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালু রাখার যৌক্তিকতা স্পষ্ট করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর