পুলিশ সুপারের বিরুদ্ধে নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০৩:৪০ পিএম

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একজন পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে ধর্ষণের মামলা নেওয়ার আবেদন করেছেন তারাই সহকর্মী এক নারী পুলিশ কর্মকর্তা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালতে মামলার আবেদন করেন ওই নারী পুলিশ পরিদর্শক।

অভিযুক্ত পুলিশ সুপারের মোক্তার হোসেন। তিনি এখন বাগেরহাটে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আদালত ওই অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করতে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়- পুলিশ সুপার মোক্তার হোসেন ২০১৯ সালের মে মাসে সুদানে জাতিসংঘের শান্তি মিশনে যান। সেখানে আগে থেকেই কর্মরত ছিলেন ওই পুলিশ পরিদর্শক। মোক্তার হোসেন সহযোগিতা নেওয়ার অজুহাতে বিভিন্ন সময় বাদির বাসায় যাতায়াত শুরু করেন। ২০১৯ সালের ২০ ডিসেম্বর বাসায় গিয়ে বাদিকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয় ও হুমকি দেন। পরে ওই বছরের ২২ ডিসেম্বর বাদির কাছে ক্ষমা চাইতে গিয়ে মোক্তার হোসেন আবারও ধর্ষণ করেন। পরে দেশে ফিরে এসে বাদিকে আবারও কয়েক দফা ধর্ষণ করেন মোক্তার হোসেন।

আরও পড়ুন: তালেবানকে ‘ক্ষমতা ভাগের প্রস্তাব’ কোণঠাঁসা আফগান সরকারের

করোনার কারণে আদালত বন্ধ থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানান বাদি।

এ ব্যাপারে পিপিবিআই প্রধান বনজ কুমার মজুমদার সাংবাদিকদের বলেন, এখন মামলা হয়েছে, সে অনুযায়ী তদন্ত হবে। তদন্তেই সব জানা যাবে।

একাত্তর/এসি

ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল, Snowtex Group-এর সিস্টার কনসার্ন, আজ থেকে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ মূল্যছাড়ের আয়োজন।
অবকাঠামো খাতে উদ্ভাবন ও টেকসই নির্মাণকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। আজ রাজধানীর...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর