রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে সশস্ত্র সন্ত্রাসী নিহত

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৪:৩১ পিএম

রাঙ্গামাটিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলাকালে গুলিতে এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন। স্থানীয়েদর ধারণা, তিনি পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফের (প্রসিত) সদস্য। তবে এখনও নিশ্চিত নয় পুলিশ। 

এসময় ঘটনাস্থল থেকে এম-৪ একটি রাইফেল, ১২টি মোবাইল, সেনাবাহিনীর নকল তিনটি পোশাক, দুটি এনআইডি কার্ডসসহ বিভিন্ন নথি ও জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে জেলার লংগদু উপজেলার সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কিচিংছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

তবে নিহতের পরিচয় জানা যায়নি।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গোপন খবরে যৌথ বাহিনীর সেখানে অভিযান চালায়। এসময় গোলাগুলিতে একজন নিহত হন এবং বাকিরা পালিয়ে যায়। 

নিরাপত্তা বাহিনীর একটি সূত্রে জানা গেছে, ৩ বীর লংগদু জোন সদর থেকে একটি বিশেষ অপারেশন দল বিশেষ অভিযান চালালে গোলাগুলি শুরু হয়। অভিযানে প্রায় ৩০ রাউন্ড গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে। ঘটনাস্থলে একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন ৩ বীর লংগদু জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হিমেল মিয়া। 

বাঘাইছড়ি ও লংগদু সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে।

লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর