নাটোরে বাসের ধাক্কায় দুই বাইক আরোহী নিহত

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম

নাটোরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে জেলার সিংড়া উপজেলার নিংগুইন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খিয়ানী মধ্যপাড়া মহল্লার ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন ও একই মহল্লার মনজুর রহমানের ছেলে নাদিম মাহমুদ। আহত ব্যক্তি একই এলাকার মাদুর প্রামাণিকের ছেলে শামসুদ্দিন প্রামাণিক।

সিংড়া থানার অফিসার ইনচার্জ আসমাউল হক জানান, বিকেলে একটি মোটরসাইকেলে তিন জন আরোহী নাটোর থেকে বগুড়ার দুপচাঁচিয়া যাচ্ছিলেন। ওই এলাকায় এলে অজ্ঞাত একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। 

তিনি জানান, পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। হতাহতদের পরিবারে খবর দিয়ে মরদেহ দুইটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি আহত ব্যক্তিকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চাপা দেওয়া বাসটি আটকের চেষ্টা চলছে। 

একাত্তর/এসি
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর