ঢাকার পথে উপহারের আরও ১০ লাখ ডোজ টিকা

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০৯:৫৬ পিএম

চীনের দেওয়া উপহারের আরও ১০ লাখ ডোজ করোনার টিকা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে সিনোফার্মের টিকা নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চীনের তিয়ানজিন বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। 

চীন থেকে আসা করোনা টিকার তৃতীয় চালান এটি। গত ১২ মে প্রথম দফায় পাঁচ লাখ এবং ১৩ জুন ঢাকায় আসে উপহারের আরও ছয় লাখ টিকা। এ নিয়ে চীনের থেকে উপহার হিসেবে বাংলাদেশ পেলো মোট ২১ লাখ টিকা। 


এর আগে দেশে এসেছে সিনোফার্মের ৮১ লাখ ডোজ টিকা। যার মধ্যে চীন সরকারের উপহারের ১১ লাখ ডোজ ও বাংলাদেশের কেনা ৭০ লাখ ডোজ টিকা।  

এদিকে সিনোফার্মের আরও সাড়ে সাত কোটি ডোজ টিকা কিনতে চীনা কোম্পানিটির সঙ্গে চুক্তি করেছে সরকার। কয়েক দফায় এসব টিকা দেশে আসবে। 

এছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় দুই দিনে ৩৪ লাখ ৭০ হাজার সিনোফার্মের টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন।


একাত্তর/আরবিএস 

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর