চলতি বছরেই আসতে পারে ক্যান্সারের টিকা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪৮ পিএম

ক্যান্সার, এক মরণব্যাধি রোগের নাম। কথায় বলে ক্যান্সারে হলে রক্ষা নেই। কিন্তু বিজ্ঞানী ও গবেষকদের নিরলস পরিশ্রম আর অধ্যাবসায়ের কারণে এখন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে শুরু করেছে মানুষ। এরই ধারাবাহিকতায় নতুন আশার আলো দেখাচ্ছে ক্যান্সারের টিকা। 

কিছুদিন আগেই রাশিয়ার রাশিয়া দাবি করে যে, তারা এই মারাত্মক রোগের টিকা তৈরি করেছে, যা দেশটির সব নাগরিকদের জন্য বিনামূল্যে পাওয়া যাবে। এবার আমেরিকার বিজ্ঞানীরাও একই দাবি সামনে এনেছেন। বলছেন, ক্যান্সারের টিকা তৈরিতে আশাব্যঞ্জক ফলাফল পেতে শুরু করেছেন তারা। 

দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যান্সারের টিকা মূলত ইমিউন সিস্টেম বা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষণ দিয়ে টিউমার চিহ্নিত করতে সহায়তা করে। এর পরীক্ষামূলক ব্যবহার নানা ধরনের ক্যান্সারের বিরুদ্ধে ইতিবাচক ফলাফল দেখাচ্ছে, যা আশার আলো দেখাচ্ছে। 

ক্যানসারের বিরুদ্ধে ইমিউন সিস্টেম সক্রিয় করার ধারণা নতুন নয়। ১৯শ শতকের শেষভাগে নিউইয়র্কের সার্জন উইলিয়াম কোলি আবিষ্কার করেন, কিছু ব্যাকরেটিয়া ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এক হাজার রোগীর উপর গবেষণায় এর প্রমাণও পেয়েছেন তিনি। 

বর্তমানে ক্যান্সার টিকার গবেষণা নতুন ধাপে পৌঁছেছে। বিজ্ঞানীরা টিউমারের জিনোম সিকোয়েন্সের মাধ্যমে নির্ধারণ করছেন, কোন মিউটেশন ইমিউন সিস্টেমকে সবচেয়ে বেশি সক্রিয় করতে পারে। আরএনএ ব্যবহার করে শরীরের কোষকে ক্যান্সারের নির্দিষ্ট অ্যান্টিজেন তৈরি করতে প্রশিক্ষণ দেয়া হয়। এর ফলে ইমিউন সিস্টেম ক্যানসারের কোষগুলোকে চিহ্নিত করে ধ্বংস করতে সক্ষম হয়।

দুই মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না এবং মার্কের তৈরি ব্যক্তিকেন্দ্রিক এমআরএনএ ক্যান্সার টিকা সম্প্রতি ত্বকের ক্যান্সার রোগীদের ওপর সফলভাবে পরীক্ষা করা হয়েছে। ব্যক্তিকেন্দ্রিক টিকা হচ্ছে, নির্দিষ্ট একজনের জন্য তৈরি করা টিকা। এক্ষেত্রে রোগের লক্ষণ ও পর্যায় বিবেচনা করে টিকা তৈরি হয়।

পরীক্ষার ফলাফলে দেখা গেছে, এই টিকা ক্যান্সার পুনরাবৃত্তি বা মৃত্যুর ঝুঁকি প্রায় অর্ধেক কমিয়ে এনেছে। এছাড়া, একই প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য ক্যান্সারের বিরুদ্ধেও পরীক্ষামূলক কাজ চলছে। গবেষকরা আশা করছেন, ভবিষ্যতে কেমোথেরাপি ও অস্ত্রোপচার চিকিৎসার বিকল্প হয়ে উঠতে পারে ক্যান্সারের টিকা। 

এমআরএনএ বা মেসেঞ্জার-আরএনএ টিকা সংক্রামক এজেন্টের নির্দিষ্ট অংশ যেমন এর প্রোটিন, চিনি বা আবরণ ব্যবহার করে। এই টিকা কোষকে একটি প্রোটিন বা এমনকি একটি প্রোটিনের টুকরো তৈরি করার জন্য বার্তা দেয়, যা ভাইরাসের মতোই দেখতে। প্রোটিন তখন আমাদের দেহের অভ্যন্তরে একটি প্রতিরোধী ক্ষমতা তৈরি করে; যা ভাইরাসের সঙ্গে লড়াই করে।

তবে, এই পথে নানা চ্যালেঞ্জও রয়েছে। ব্যক্তিকেন্দ্রিক টিকা তৈরি এখনো বেশ সময় ও ব্যয়সাপেক্ষ। ‘অফ-দ্য-শেল্ফ’ টিকা উন্নয়নের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, ক্যান্সার টিকা নিয়ে ২০২৫ সাল হতে পারে একটি গুরুত্বপূর্ণ বছর। 

 

একাত্তর/এসি
ঘাতক ব্যাধির মধ্য ক্যান্সার অন্যতম। এ শব্দটি শুনলে যে কেউ আঁতকে ওঠেন। অনেকের দৃষ্টিতে ক্যান্সার মানেই মৃত্যু। একসময় মনে করা হতো ক্যান্সারের কোনো অ্যানসার (উত্তর) নেই।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার দেহে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। এরইমধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়েছে তার হাড়ে।
অবশেষে ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমালেন পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
প্রিন্সেস অব ওয়েলস ও ব্রিটেনের হবু রানি কেট মিডলটনের ক্যান্সার আক্রান্তের খবর নিয়ে, এখনও জোর চর্চা চলছে বিশ্বজুড়ে, যার পুরোটা জুড়েই রয়েছে এই কঠিন সময়ে তার পাশে থাকার ঘোষণা, দ্রুত আরোগ্য লাভের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর