পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পিএম

অবশেষে ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমালেন পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

পেরুর রাজধানী লিমায় নিজের বাসভবনে বুধবার ফুজিমোরি মারা গেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। খবর এএফপি’র। 

নিজ দেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্যাপক সমালোচিত ও দণ্ডিত হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর ক্ষমতায় ছিলেন ফুজিমোরি। পরবর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধে ২৫ বছরের কারাদণ্ড হয় সাবেক এ প্রেসিডেন্টের। টানা ১৬ বছর কারাগারে কাটানোর পর গত ডিসেম্বরে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেওয়া হয়।

আলবার্তো ফুজিমোরির মৃত্যুর খবর জানিয়ে তার সন্তান কেইকো, হিরো, সাচিয়ে এবং কেনজি ফুজিমোরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, আলবার্তো ফুজিমোরি দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

ফুজিমোরির পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গত আগস্টে জিহ্বায় ক্যানসারের চিকিৎসা শেষ করার পর থেকেই ফুজিমোরির শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে যায়।

সবশেষ গত বৃহস্পতিবার ফুজিমোরিকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। সেই সময় লিমায় একটি ক্লিনিক থেকে বাসায় ফিরছিলেন তিনি। সিটিস্ক্যান করাতে তিনি ওই ক্লিনিকে গিয়েছিলেন।

মাসখানেক আগেও ফুজিমোরির মেয়ে কেইকো ফুজিমোরি জানিয়েছিলেন, ২০২৬ সালে পেরুর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান তার বাবা।

সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরির মৃত্যুতে শোক জানিয়েছেন পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন বলেন, ‘আমরা তার সন্তান ও পরিবারের সদস্যদের এটা জানাতে চাই যে, তার মৃত্যুতে আমরা শোকাহত।’

 

একাত্তর/জো
পেরুর বিখ্যাত নাজকা রেখা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে যাওয়া বিদেশি পর্যটকদের বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করেছে। বৃহস্পতিবার, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ইউনের জারি করা সামরিক শাসন ছিল দেশটির...
ঘাতক ব্যাধির মধ্য ক্যান্সার অন্যতম। এ শব্দটি শুনলে যে কেউ আঁতকে ওঠেন। অনেকের দৃষ্টিতে ক্যান্সার মানেই মৃত্যু। একসময় মনে করা হতো ক্যান্সারের কোনো অ্যানসার (উত্তর) নেই।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর