ব্যাটারি চুরির অভিযোগ এক ব্যক্তিকে তুলে নিয়ে হত্যা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম

লক্ষ্মীপুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগ এক ব্যক্তিকে মধ্যরাতে তুলে নিয়ে গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (৫ জানুয়ারি) বিকেলে জেলার রায়পুর উপজেলার উপজেলার কাঞ্চনপুরে এই ঘটনা ঘটে। 

নিহতের নাম আবুল কালাম। তিনি ওই এলাকার ছানা উল্যাহ পাটোয়ারীর ছেলে।

নিহতের স্ত্রী রেহানা বেগম জানান, শুক্রবার রাতে রায়পুর উপজেলার কাঞ্চনপুর এলাকা থেকে মাসুদ আলম নামে এক ব্যক্তির অটোরিকশার ব্যাটারি চুরি হয়। রোববার বিকেলে ব্যাটারি বিক্রি করতে গেলে নিশান নামে একজনকে আটক করে স্থানীয়রা। পরে আবুল কালামসহ আরও কয়েকজন ব্যাটারি চুরিতে জড়িত বলে জানালে নিশানকে মারধর করে ছেড়ে দেয় স্থানীয়রা। 

তারা জানান, এর জেরে রাত তিনটার দিকে হায়দারগঞ্জের বাংলা বাজার থেকে মাসুদ আলমের নেতৃত্বে কয়েকজন যুবক আবুল কালামকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে কাঞ্চনপুর এলাকা একটি সুপারি বাগানে গাছে বেঁধে পিটিয়ে পালিয়ে যায়। পরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্ত্রী ও স্বজনরা। 

রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে। পাশাপাশি জড়িতদের আটকেও অভিযান চলছে। 

একাত্তর/এসি
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর