নড়াইলে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত এক

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১১:২০ এএম

নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন।

সোমবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা-নড়াইল মহাসড়কের নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল ও ঢাকায় নেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুয়াশাচ্ছন্ন ভোরে হাওয়াইখালী ব্রিজের পশ্চিম পাশে পার্কিং দিকে স্থানীয় একটি ট্রাক পূর্বমুখী ব্রিজে প্রবেশ করছিলো। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মুরগির পিকআপ সেটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ও ট্রাকের চালকসহ মোট ছয় জন আহত হন।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

তুলারামপুর হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

একাত্তর/আরএ
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর