চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেড়া নির্মাণে উত্তেজনা, সতর্ক বিজিবি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে উত্তেজনা চলছে। সোম ও মঙ্গলবার বিকেলে তাদের দুই দফা পতাকা বৈঠক হলেও এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেন নাই তারা। ফলে উভয় বাহিনী সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে।

জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে এই বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৭/১ এস ও ২ এস এলাকায় পাঁচ/ছয় মাস আগে বিগত আওয়ামী লীগ আমলে সীমান্তের নোম‍্যানস ল‍্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে (আন্তর্জাতিক শূন্য রেখার ১০০ গজের মধ্যে) ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। সেই রাস্তায় পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা তৈরি হয়।  

এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশি নাগরিকরা ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেন। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা যায়। 

মঙ্গলবার সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের পর অবস্থান করছেন।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত ছয় জানুয়ারি সকালে ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার সবদলপুর বিএসএফ কাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এতে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। 

মঙ্গলবার আবারও বিএসএফের পক্ষ থেকে ছয় মাস আগে নির্মিত অবৈধ রাস্তার পাশে বাংলাদেশের অভ্যন্তরে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি আজও বাধা দেয়। এতে উত্তেজনা বৃদ্ধি পায়। 

তিনি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত  থাকলেও উভয় বাহিনীই সর্তকাবস্থানে রয়েছে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর