সড়ক নির্মাণে দুর্নীতি, প্রকৌশলী-ঠিকাদারের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০১:৪৪ পিএম

গোপালগঞ্জে জেলা পরিষদের সড়ক নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া সাবেক সহকারী প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকায় দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে মামলাটি রুজু করা হয়।

যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা হলেন- ঠিকাদার প্রতিষ্ঠানের প্রধান হাবিবুর রহমান ও সাবেক প্রকৌশলী আনিচুর রহমান।

দুদক জানায়, সম্প্রতি কাশিয়ানীতে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করে ফেলে রাখার অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানে দুদক অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রমাণ পায়। পরে তাদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে বিভাগীয় কার্যালয়ে পাঠালে সেখান থেকে মামলা করার নির্দেশ দেওয়া হয়। 

দুদক সূত্র জানায়, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়কান্দি ব্রিজ হতে মাইজকান্দি খাল পর্যন্ত তিনটি ব্রিজসহ রাস্তা এইচবিবি করণ প্রকল্পে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করেই নির্মাণ সম্পন্ন দেখানো হয়। একই সঙ্গে চূড়ান্ত বিল দাখিল করে অসম্পূর্ণ কাজের বিল বাবদ অতিরিক্ত প্রায় সাড়ে ছয় লাখ হাতিয়ে নেওয়া হয়। এই ঘটনায় দুদক গোপালগঞ্জ তদন্ত করে যথাযথ প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। 

একাত্তর/এসি
গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামের এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। 
গোপালগঞ্জের মুকসুদপুরে এক মাংস বিক্রেতাকে গরুর মাংস বিক্রি না করে শুধু শুকরের মাংস বিক্রির নির্দেশ দেওয়ার অভিযোগ ঘিরে সৃষ্ট তোলপাড়ের অবসান হয়েছে। প্রশাসন ও পুলিশের উদ্যোগে আয়োজিত এক সমঝোতা বৈঠকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর