কক্সবাজারে সাবেক কাউন্সিলর টিপু হত্যায় গ্রেপ্তার আরও তিন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:০৮ পিএম

কক্সবাজারে সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় খুলনার সাবেক কাউন্সিলর টিপু হত্যায় আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। পুলিশের দাবি, গ্রেপ্তাররা হত্যায় সরাসরি যুক্ত ছিলো।

তাদের সিলেট ও মৌলভীবাজারে আত্মগোপনে থাকা অবস্থা গ্রেপ্তার করা হয়েছে। তবে পরিচয় এখনও জানানো হয়নি। 

এর আগে শুক্রবার টিপু হত্যায় জড়িত সন্দেহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে এই হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হলো। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান। 

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার তিন জন সিলেট ও মৌলভীবাজারে আত্মগোপনে ছিল। সেখান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে বুধবার বিস্তারিত জানানো হবে। 

গত বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) রাতে কক্সবাজার সমুদ্র সৈকত-সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। পরের দিন শুক্রবার নিহতের ভগ্নিপতি ইউনুছ আলী শেখ বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা করেন। 

হত্যার দিন সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি হোটেল ওঠেন গোলাম রব্বানী টিপুসহ তিন জন। হোটেলের অভ্যর্থনা কক্ষের একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ৩১ মিনিটে এক নারীসহ টিপু হোটেল থেকে বেরিয়ে যান। এরপর রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি।

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর