ময়মনসিংহে করোনা ও উপসর্গে ২৩ মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৩:২০ পিএম

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত হয়ে এবং ১৩ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। 

শনিবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি জানিয়ে হাসপাতালটির করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে আট জনই ময়মনসিংহের বাসিন্দা। বাকিদের মধ্যে নেত্রকোণা ও শেরপুরের একজন করে রয়েছেন।

এছাড়া একই সময়ে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ময়মনসিংহের সাত জন, নেত্রকোণার তিন জন, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন বলেও জানান তিনি। 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে জাতীয় পতাকা উত্তোলনের প্রশিক্ষণ

মহিউদ্দিন মুন আরও জানান, হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৯৯ জন। এর মধ্যে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন আইসিইউতে। এসময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। 

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় এক দিনে ৬০০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৩৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ১৬ শতাংশ। 

একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর