বরিশালে বাসের ধাক্কায় নারী নিহত, আহত দুই

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১১:০৩ এএম

বরিশালে বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও সন্তান। তাদের উদ্ধার করে ঢাকার সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে জেলার বাকেরগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে দুধলমৌ বাসস্ট্যান্ড সংলগ্ন সাইনবোর্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হোসনে আরা (৩২)। তিনি ঢাকা জেলার ধামরাই থানার বাসিন্দা। আহতরা হলো- তার স্বামী লেবুখালী ক্যান্টনমেন্টের কর্মরত লে. কর্পোরাল মো. বুলবুল ও তার ৩০ মাস বয়সী শিশু আদিয়ান। 

স্থানীয়রা জানান, সেনা সদস্য সপরিবারে মোটরসাইকেল যোগে লেবুখালী ক্যান্টনমেন্ট বাজার থেকে বাসায় ফিরছিলেন। ওই এলাকায় এলে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হোসনে আরা মারা যায়। স্থানীয়রা বুলবুল ও তার সন্তানকে দ্রুত সিএমএইচ নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই হেলিকপ্টারযোগে তাদের ঢাকার সিএমএইচে পাঠানো হয়। 

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম  বলেন, বাসটি লেবুখালী ক্যান্টনমেন্টের সেনাবাহিনী জব্দ করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর