সুনামগঞ্জে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা, কুশিয়ারাসহ প্রধান নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল ও এলাকার নিচু রাস্তাঘাট।
শনিবার (১৪ আগস্ট) সকাল থেকে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ২৫ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকাসহ নিম্নাঞ্চলের অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী আতাউর রহমান জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বাড়ছে। তবে এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি।
আরও পড়ুন: পরীমনি ধর্ষণচেষ্টা: নাসির-অমির বিরুদ্ধে মাদক মামলার চার্জশিট
গত ২৪ ঘন্টায় এ জেলায় বৃষ্টিপাত হয়েছে ৫০ মিলিমিটার। বাড়িঘরে ও রাস্তাঘাটে পানি থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষজন।
একাত্তর/আরবিএস
