তালেবানের ডাকে ঘর ছেড়েছে কিছু বাংলাদেশি: ডিএমপি কমিশনার

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১০:০০ এএম

তালেবানের পক্ষ থেকে আহ্বান জানানোর পর আফগানিস্তানে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে বাংলাদেশের কিছু মানুষ ‘ঘর ছেড়েছে’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।

তিনি আজ শনিবার (১৪ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রতি বাংলাদেশে একটা প্রবণতা দেখা যাচ্ছে, তালেবানের পক্ষ থেকে আফগানিস্তান যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আর বাংলাদেশ থেকে কিছু মানুষ ইতিমধ্যে তালেবানদের সঙ্গে যুদ্ধে যোগদানের জন্য উদ্বুদ্ধ হয়েছে। আমরা ধারণা করছি, কিছু মানুষ ভারতে ধরা পড়েছে, আর কিছু হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে।’

১৫ আগস্ট (রোববার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার। তিনি বলেন, গত পরশু জঙ্গি সংগঠনের একজনকে গ্রেপ্তার করেছি। তিনি বোমা বিশেষজ্ঞ। অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন।

‘নারায়ণগঞ্জে শক্তিশালী বোমা উদ্ধার হয়েছে, সেটাও তার সরাসরি তত্ত্বাবধানে তৈরি করা। এ মাসে উল্লেখ্যযোগ্যসংখ্যক জঙ্গি বা নাশকতাকারী গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ তারা যে থেমে নেই, সেটা বলা যায়। কিন্তু আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি, যাতে বাংলাদেশে আর একটি ঘটনাও না ঘটে।’

তিনি বলেন, জঙ্গিদের প্রধান টার্গেট হলো আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা। এ জন্য ১৫ আগস্টকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। আমরা নিরাপত্তার প্রয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা সবাইকে মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশির পর আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে। পাশপাশি তল্লাশি, ব্লক রেইড, চেকপোস্ট, ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কাজও চলবে।

আরও পড়ুন: পুলিশ কর্মকর্তাকে দুইবার দুই রকমের টিকা!

ধানমণ্ডি ৩২ নম্বর ও বনানী কবরস্থান কেন্দ্রিক অনুষ্ঠানস্থল ও তার আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

রোববার সকালে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ নেতারা প্রবেশ করবেন জানিয়ে তিনি বলেন, পরে জনসাধারণের জন্য এসব জায়গা উন্মুক্ত করে দেওয়া হবে।


একাত্তর/আরএ

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর