‘সরকার ভোটের দাবি প্রত্যাখ্যান করলে আন্দোলনের কথা ভাববে বিএনপি’

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০১:১২ পিএম

অন্তর্বর্তী সরকার ভোটের দাবি প্রত্যাখ্যান করলে বিএনপি আন্দোলনের কথা ভাববে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২২ জানুয়ারি) খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নজরুল ইসলাম খান।

এসময় তিনি বলেন, ২০২৫ সালের মধ্যেই ভোটের দাবিতে বিএনপির সাথে সমমনা দলগুলোও একমত।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে যোগ দেন খেলাফত মজলিসের শীর্ষ পর্যায়ের নেতারা।

বিগত আন্দোলন সংগ্রামে যারা বিএনপির সাথে মাঠে ছিলো ভবিষ্যতে তাদের মূল্যায়ন করার কথাও জানান নজরুল ইসলাম খান।

এ সময় খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে উল্লেখ করে তারা বলেন, নির্বাচন বিলম্বিত হলে মানুষের আক্ষেপ বাড়বে।

এ সময় নতুন মার্কিন প্রেসিডেন্ট ইস্যুতে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচিত যেই হোক বাংলাদেশে এর তেমন কোন প্রভাব পড়বে না। দেশের সম্পর্ক আগের মতোই থাকবে।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর