হাসপাতাল থেকে তারেকের বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৪০ এএম

তা‌রেক রহমা‌নের লন্ড‌নের কিংষ্ট‌সের বাসায় রে‌খে বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার পরবর্তী চি‌কিৎসা দেওয়ার প্রস্তু‌তি নেওয়া হয়ে‌ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমি‌টির সদস্য ডা. এজেডএম জা‌হিদ হো‌সেন।

তিনি জানান, হাসপাতাল থেকে খালেদা জিয়াকে ছুটি দিতে শুক্রবার (২৪ জানুয়ারি) রা‌তে বাসায় ফির‌তে পা‌রেন। বাসায় গে‌লেও ডা. প্যাট্রিক ক্যানে‌ডি ও ডা. জে‌নিফার ক্রসের তত্বাবধা‌নে তার চি‌কিৎসা চল‌বে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা) দ্য ক্লিনিকের সামনে এক ব্রিফিংয়ে এ কথা তিনি। এ সময় অন্য চি‌কিৎসক ও যুক্তরাজ্য বিএনপির নেতারা উপস্থিত ছি‌লেন। 

এসময় ডা. জাহিদ জানান, বাসায় থে‌কে তিনি যেন চি‌কিৎসা নি‌তে পা‌রেন, চি‌কিৎসক ও নার্সদের জন্য যা‌তে সু‌বিধা হয় সে প্রস্তু‌তি নেওয়া হ‌য়ে‌ছে।

তিনি জাননা, বৃহস্পতিবার নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়ার ছুটি হতে পারে। 

ডাক্তার জাহিদ বলেন, শুক্রবার উনার ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ডাক্তাররা উনাকে ছুটি দেন। আজকেও একজন চিকিৎসক উনার পরীক্ষা করার জন্য লিখেছেন। সে পরীক্ষাগুলো আমরা কাল করাবো। রিপোর্টে যদি সব ঠিক থাকে তাহলে সন্ধ্যার দিকে উনাকে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। 

ডা. জাহিদ আরও বলেন, গত ১৭ দিনে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে। দুই একটি রিপোর্ট এখনও আসেনি। কয়েকটি পরীক্ষা এখানেও হয় না। সেগুলো বাহির থেকে করাতে হয়। খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা বেটার আছেন।

খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি জানিয়ে তিনি বলেন, উনার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। কারণ উনার বয়সটা একটা বিবেচ্য বিষয়। তাছাড়া জেলে রেখে উনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তখন উনাকে বিদেশে নিয়ে আসা গেলে আরও হয়ত দ্রুত সুস্থ করা যেতো। এখন আমাদের চিকিৎসকদের বক্তব্য হচ্ছে আগে হলে হয়ত উনার লিভার ট্রান্সপ্লান্ট করা যেতো।

জাহিদ আরও বলেন, ওষুধের মাধ্যমে উনার যে চিকিৎসা চলছে তা অব্যাহত রাখার জন্য সব চিকিৎসকরা একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে।

একাত্তর/এসি
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
পতিত স্বৈরাচার সুবিধা পায়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশবিরোধী...
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
একসময় বর্ষা এলেই নেত্রকোনার বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা যেতো পাটের সবুজ সমারোহ। খেত থেকে পাট কাটা, পানিতে জাগ দেওয়া, আঁশ ছাড়ানো আর রোদে শুকিয়ে হাটে বিক্রি করাকে কেন্দ্র করে জমে উঠতো গ্রামীণ অর্থনীতি।...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিরুদ্ধে ইন্টার মায়ামির ২-১ গোলের হার স্বস্তি না দিলেও, বিশ্ব ফুটবলের ইতিহাসের পাতায় আরও এক নতুন মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন আধুনিক ফুটবলের জাদুকর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর