নেত্রকোনায় মুখ থুবড়ে পড়েছে পাট, চাষ শুধুই নামকাওয়াস্তে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

একসময় বর্ষা এলেই নেত্রকোনার বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা যেতো পাটের সবুজ সমারোহ। খেত থেকে পাট কাটা, পানিতে জাগ দেওয়া, আঁশ ছাড়ানো আর রোদে শুকিয়ে হাটে বিক্রি করাকে কেন্দ্র করে জমে উঠতো গ্রামীণ অর্থনীতি। নদীপথে নৌকা বোঝাই করে জেলার পাট পৌঁছে যেতো দেশের বড়ো বড়ো মোকামে। নদীকেন্দ্রিক সেই ঐতিহ্য আর বাণিজ্যের স্মৃতি বহন করে আজ অব্দি টিকে আছে জেলার নদী ‘পাটেশ্বরী’। তবে সময়ের আবর্তে সেই সোনালি চিত্র এখন ফিকে হতে বসেছে। উৎপাদন খরচ বৃদ্ধি, জাগ দেওয়ার পানি সঙ্কট ও বাজারে নায্য দাম না পাওয়ায় নেত্রকোনায় মুখ থুবড়ে পড়েছে পাটের আবাদ।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নেত্রকোনায় চার হাজার ৫১০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। কিন্তু আবাদ হয়েছে মাত্র দুই হাজার ৮৪০ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৬৭০ হেক্টর জমিতে আবাদ কম হয়েছে। এর আগের বছরও একই লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছিল চার হাজার ৪১০ হেক্টর জমিতে। সে হিসাবে মাত্র এক বছরের ব্যবধানে জেলায় পাটের আবাদ কমেছে এক হাজার ৫৭০ হেক্টর, যা শতকরা হিসাবে প্রায় ৩৬ শতাংশ কম। বলা যায়, জেলা পাটের চাষ শুধুই নামকাওয়াস্তে।

স্থানীয় কৃষক জানান, পাট চাষে জমি প্রস্তুত করা থেকে শুরু করে আঁশ ছাড়ানো পর্যন্ত প্রতিনিয়ত শ্রমিকের প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে শ্রমিকের মজুরি অনেক বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও অনেক বেড়ে গেছে। তার ওপর পাট পচানো বা জাগ দেওয়ার জন্য নদী-নালা ও জলাশয়ে পর্যাপ্ত পানি মিলছে না। বাধ্য হয়ে দূর-দূরান্তে নিয়ে পাট পচাতে হচ্ছে। এতো ঝক্কিঝামেলা ও খরচ সামলে বাজারে গিয়ে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় চরম লোকসানে পড়তে হচ্ছে। ফলে কৃষক বাধ্য হয়ে পাট ছেড়ে একই জমিতে সবজি, সরিষাসহ কম পরিশ্রমে অধিক লাভজনক ফসলের দিকে ঝুঁকছেন।

এদিকে প্রণোদনা দিয়েও পাটের পতন ঠেকানো যাচ্ছে না বলে জানা গেছে। চলতি বছর জেলার ৮০০ কৃষককে বিনামূল্যে এক কেজি করে পাটবীজ এবং পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে। এর আগের বছরও চার হাজার কৃষক প্রণোদনা পেয়েছিলেন। তবে সুনির্দিষ্ট বাজারমূল্য ও মুনাফা নিশ্চিত না হওয়ায় কেবল বীজ-সারের প্রণোদনা দিয়ে কৃষকদের পাটে ধরে রাখা সম্ভব হচ্ছে না।

পরিবেশকর্মীদের মতে, বাজারে প্লাস্টিকের অবাধ ব্যবহার বৃদ্ধি পাওয়া এবং সাশ্রয়ী পাটজাত পণ্যের বাজার তৈরির পর্যাপ্ত উদ্যোগ না থাকায় পাটের চাহিদা তলানিতে গিয়ে ঠেকেছে। জেলা পরিবেশকর্মী অহিদুর রহমান জানান, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার বাধ্যতামূলক ও সহজলভ্য করা গেলে পরিবেশের সুরক্ষার পাশাপাশি কৃষকরাও আবারও পাট চাষে উৎসাহিত হতেন।

এ বিষয়ে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম বলেন, কৃষক এখন একই জমিতে স্বল্প সময়ে তুলনামূলক বেশি লাভজনক সবজি, সরিষাসহ অন্য ফসল চাষ করছেন। কৃষকের ফসল নির্বাচনের এই পরিবর্তনের কারণেই প্রধানত পাটের আবাদি জমি কমে যাচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, কেবল আবেগে নয়, লাভের হিসাব মিলেই কৃষক আবার মাঠে ফিরবেন। তাই পাটের সোনালি দিন ফেরাতে হলে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, পচনের আধুনিক সুযোগ-সুবিধা তৈরি, উন্নত জাতের বীজ সরবরাহ এবং পাটজাত পণ্যের অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ করা জরুরি। অন্যথায় ‘পাটেশ্বরী’ নদীর মতো পাটের সমৃদ্ধ ইতিহাসও একদিন কেবল স্মৃতি হয়ে থাকবে।

একাত্তর/এসি
নেত্রকোণার এন. আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে এক নারীর আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত প্রভাষক...
নেত্রকোণায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার খালিয়াজুড়ী উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনার মোহনগঞ্জের ঐতিহ্যবাহী ডিঙ্গাপোতা হাওরে বর্ষার কয়েক মাস ধরে চলছে আশঙ্কাজনক হারে শামুক আহরণ। রাতভর জাল ও নানা যন্ত্রের সাহায্যে সংগৃহীত এই শামুক ভোরে হাওরের পাড়ে তুলে বস্তাভর্তি করে পাঠানো...
নেত্রকোনা পৌরসভার পারলা গ্রাম। রাস্তার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছোট আধাপাকা দালানটি পথচারীদের দৃষ্টি কাড়ে সহজেই। প্রথম দর্শনে মনে হবে, ছোট হলেও এক সুখী ও স্বচ্ছল পরিবারের নিবাস এটি। তবে ইটের এই পাকা...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
বারোশ পণ্যকে পেছনে ফেলে তীব্র প্রতিযোগিতা শেষে ‘বর্ষসেরা পণ্য’র মুকুট অর্জন করেছে ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে গত সোমবার (২৮...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের দল ‘টিম ব্লুপ্রিন্ট’। প্রতিযোগিতার ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর