জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২৪ কোটি ২০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২০২৪ সালে চরম আবহাওয়ার কারণে বিশ্বের ৮৫টি দেশে প্রায় ২৪ কোটি ২০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত হয়েছে, অর্থাৎ এসব দেশে প্রতি সাতজন শিক্ষার্থীর মধ্যে একজনের শিক্ষা ব্যাহত হয়েছে। 

ব্রিহস্পতিবার ইউনিসেফের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা  এএফপি। 

সংস্থাটি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অবহেলাকরাকে দায়ী করে বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে কিন্ডারগার্টেন থেকে উচ্চ বিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরা বছরের পর বছর ক্লাস স্থগিত, ছুটি পরিবর্তন, পুনরায় খোলা বিলম্বিত, সময়সূচি পরিবর্তন আবার স্কুলগুলো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদনে তাপপ্রবাহের প্রভাবকে সবচেয়ে বেশি দায়ী বলে উল্লেখ করা  হয়েছে। কমপক্ষে ১৭ কোটি ১০ লাখ শিশু তাপপ্রবাহে আক্রান্ত হয়েছে। যার মধ্যে শুধুমাত্র এপ্রিল মাসে, বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, থাইল্যান্ড এবং ফিলিপাইনে তাপমাত্রা বৃদ্ধির কারণে ১১ কোটি ৮০ লাখ শিশু আক্রান্ত হয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল সতর্ক করে বলেন, শিশুরা চরম আবহাওয়ার জন্য আরও বেশি ঝুঁকিতে রয়েছে। 

তিনি এক বিবৃতিতে বলেন, শিশুদের দ্রুত গরম লাগে, তারা তুলনামূলক বেশি ঘামে এবং প্রাপ্তবয়স্কদের তুলনায় ধীরে ধীরে ঠান্ডা হয়।

শিশুরা প্রচণ্ড গরমের কারণে অস্বস্তি বোধ করলে শ্রেণিকক্ষে মনোযোগ দিতে পারে না জানিয়ে তিনি বলেন, বন্যায় রাস্তা প্লাবিত হলে বা ভেসে গেলেও তারা স্কুলে যেতে পারে না। 

কয়েক দশক ধরে জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত পোড়ানোসহ মানবিক কার্যকলাপ বিশ্বকে উষ্ণ করেছে এবং আবহাওয়ার ধরনকে পরিবর্তন করেছে। ২০২৪ সালে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা রেকর্ড সর্বোচ্চে পৌঁছাছে। গত কয়েক বছরে প্রথমবারের মতো অস্থায়ীভাবে ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়নের সীমা অতিক্রম করেছে।

এর ফলে বর্ষাকাল আরও ভেজা এবং শুষ্ককাল আরও শুষ্ক হয়ে পড়েছে। তাপ ও ঝড় তীব্রতর হয়েছে এবং জনগণকে দুর্যোগের ঝুঁকিতে ফেলেছে।

হাজার হাজার শীতাতপ নিয়ন্ত্রিত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে ফিলিপাইনে শিশুরা হাইপারথার্মিয়ার ঝুঁকিতে থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গেলো বছরের সেপ্টেম্বরে অনেক দেশে বছরের স্কুলে শিক্ষা কার্যক্রম শুরু হয়।  কিন্তু এই সময়ও শিশুরা ব্যাপকভাবে প্রভাবিত হয়। ১৮টি দেশে ক্লাস এই সময়টিতে স্থগিত রাখা হয়। বিশেষ করে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিধ্বংসী টাইফুন ইয়াগির কারণে এসব স্কুল স্থগিত রাখা হয়েছিলো।

জলবায়ু-সম্পর্কিত স্কুল ব্যাঘাতের ফলে দক্ষিণ এশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলে ১২ কোটি ৮০ লক্ষ স্কুল শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানত তাপপ্রবাহের কারণে ভারতে ৫ কোটি ৪০ লাখ শিশু ও  বাংলাদেশে সাড়ে ৩ কোটি শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিশ্বের প্রায় এক বিলিয়ন শিশু জলবায়ু এবং পরিবেশগত ধাক্কার উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোতে বাস করায় তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী বছরগুলোয় এই সংখ্যা আরও বাড়তে পারে।

ইউনিসেফের পূর্বাভাস অনুসারে, গ্রিনহাউস গ্যাসের নির্গমন যদি তার বর্তমান গতিপথে চলতে থাকে, তাহলে ২০০০ সালের তুলনায় ২০৫০ সালে আট গুণ বেশি শিশু তাপপ্রবাহের শিকার হবে।

অনুমানে দেখা গেছে যে, তিনগুণেরও বেশি শিশু চরম বন্যার সংস্পর্শে আসবে এবং ১.৭ গুণ বেশি শিশু দাবানলের সংস্পর্শে আসবে।

ইউনিসেফের আশঙ্কা, এই ক্ষতির ফলে কিছু শিশুর বিশেষ করে মেয়েদের স্কুল থেকে ঝরে পড়ার ঝুঁকি বেড়ে যেতে পারে।

জলবায়ু ঝুঁকির কারণে শিক্ষা সবচেয়ে বেশি ব্যাহত হয়, তবুও নীতিগত আলোচনায় এটি প্রায়শই উপেক্ষা করা হয়। ‘জলবায়ু-সম্পর্কিত সমস্ত পরিকল্পনা এবং কর্মকাণ্ডের অগ্রভাগে শিশুদের ভবিষ্যৎ থাকা উচিত বলে সংস্থাটি মনে করে। জলবায়ু ঝুঁকির প্রতিরোধী শ্রেণিকক্ষে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

আরবিএস
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র এক তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সম্মেলনটির অন্যতম...
আজ বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ সুরক্ষা ও সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে দিনটি পালন করা হয়।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর