বাংলাদেশের অর্থনীতির ভিত্তি দিয়েছিলেন বঙ্গবন্ধুই

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১২:১৩ পিএম

অর্থনীতিতে বাংলাদেশের আজকের যে সুদৃঢ় অবস্থান, তার ভিত্তি তৈরি করেছিলেন বঙ্গবন্ধুই। প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনাতেই জাতির পিতা শেখ মুজিবুর রহমান ঠিক করেছিলেন দারিদ্র্য বিমোচনই হবে অর্থনৈতিক উন্নয়নের মূল দর্শন।

সেই সাথে কৃষি আর শিল্পায়নের মাধ্যমে দেশকে স্বনির্ভর করতে চেয়েছিলেন জাতির পিতা। পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়নে উন্নয়ন যাত্রার পথ যাত্রাও স্পষ্ট হয়। কিন্তু ৭৫ এর নির্মম হত্যাকাণ্ড থামিয়ে দেয় জাতির পিতার তিন বছর সাত মাসের স্বপ্ন যাত্রাকে।

আর এরপর দীর্ঘ পরিক্রমায় বাংলাদেশ এখনো বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির স্বপ্নকে পুরোপুরি ছুতে পারেনি। তবে এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে। যাতে নেতৃত্ব দিচ্ছেন তাঁরই যোগ্য সন্তান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

স্বাধীন দেশে ফিরে ১৯৭২ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পুরো দেশ তখন বিধ্বস্ত ভূমি।

সাড়ে সাত কোটি মানুষের ভরণপোষণের কঠিন দায়িত্ব। ছিলো না পর্যাপ্ত খাদ্যের মজুদ, শিল্প বাণিজ্যের প্রয়োজনীয় অবকাঠামো নেই, কলকারখানার উৎপাদন শূন্যের কোঠায়। অর্থনীতির এসব সমীকরণ মেনে এদেশে সম্ভাবনা দেখেনি কোন দেশই।

সেই দিনগুলোতে বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দীন। জাতির পিতার দৃঢ়তা, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রজ্ঞার অসাধারণ মিশেলের কথা এখনো স্মরণে আছে তার।

বঙ্গবন্ধুর শাসনকাল শুরু হয়েছিলো দেশে ঋণাত্মক প্রবৃদ্ধি দিয়ে। কিন্তু দুই বছরের মধ্যেই ১৯৭৩ সালে তা উঠে তিন দশমিক ৩৩ শতাংশে। পরের বছরই প্রবৃদ্ধি সাড়ে ৯ শতাংশ যা বাংলাদেশে এখনো সর্বোচ্চ।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলছেন, রাজনীতি যেন অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত না করে সে বিষয়েও সজাগ ছিলেন বঙ্গবন্ধু।

আরও পড়ুন: রাতেই দেখা যাবে ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রটি

১৯৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর অর্থনীতি গতিও থমকে যায়। যার মাশুল দিতে হয়েছে দীর্ঘকাল। তবে এখনো প্রতিষ্ঠা পায়নি বঙ্গবন্ধুর সাম্যবাদী অর্থনৈতিক দর্শন, বলছেন পরিকল্পনা মন্ত্রীও।

মন্ত্রী জানালেন, বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতির  লাগাম টানতে হবে এখনই।



একাত্তর/আরএ

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর