সিরাজগঞ্জে তালা ভেঙে মন্দিরের স্বর্ণালঙ্কার ও বিগ্রহ চুরি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম

সিরাজগঞ্জে একটি মন্দিরের তালা ভেঙে প্রতিমার গায়ে থাকা স্বর্ণালঙ্কার ও প্রতিমার চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) রাতের কোনো এক সময় জেলার বেলকুচি উপজেলার পৌর শহরের দেলুয়া শ্রী শ্রী রাম কৃষ্ণ সেবাশ্রম মন্দিরে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে মন্দির কমিটি পক্ষ থেকে স্বপন কুমার পোদ্দার জানান, রাত আটটার দিকে ভক্তরা উপাসনা শেষে মন্দিরে তালা দিয়ে চলে যান। সকালে মন্দিরের সামনের তালা খুলে ভেতরে গিয়ে দেখা যায় উত্তর-পূর্ব কোণের গেটের তালা ভাঙা। মন্দিরের প্রতিমার গায়ে থাকা স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন বিগ্রহ চুরি করা হয়েছে। 

তার দাবি, চুরির ঘটনায় মন্দিরের ক্ষতি দেড় লাখ টাকা।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেবো। 

একাত্তর/এসি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর