অপহৃত ১৫ জেলের মুক্তিতে ৪৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অপহরণের শিকার ১৫ জেলের মুক্তির জন্য জনপ্রতি তিন লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছেন জলদস্যুরা। এতে সব মিলিয়ে টাকার অঙ্ক দাঁড়াচ্ছে ৪৫ লাখ। এমন খবরে দিশেহারা হয়ে পড়েছেন জেলে পরিবারগুলো।

অপহরণে চার দিন পর অর্থাৎ ৩১ জানুয়ারি জলদস্যুরা মুক্তিপণ চেয়েছেন বলে জানা গেছে। পরে রোববার (২ ফেব্রুয়ারি) তা জানাজানি হয়। 

দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, ২৭ জানুয়ারি দিবাগত রাতে দুবলার আলোরকোলের জেলেরা সুন্দরবনের মান্দারবাড়িয়ার কাছে বঙ্গোপসাগরে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় ১০-১২ জনের একদল সশস্ত্র জলদস্যু একটি মাছ ধরার নৌকায় করে এসে তাদের ওপর হামলা করে। এসময় ১৫ জেলেকে অপহরণ করা হয়। 

তিনি জানান অপহৃত জেলেরা হলেন, শাহআলম, আজাহারুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, আরাফাত হোসেন, আলমগীর হোসেন, শাহাজান গাজী, মো. রাসেল, মো. শাহজাহান ঢালী, হাফিজুর রহমান, মো. শাহীনুর আলম, মতিয়ার সরদার, খান রফিক, রিপন মোড়ল, নুরে আলম, ও নাথন বিশ্বাস। তাদের বাড়ি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ বিভিন্ন এলাকায়। 

জেলে সমিতির সভাপতি জানান, অপহরণের চার দিন পরে দস্যুরা মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেন। একই সঙ্গে দ্রুত টাকা না পেলে জেলেদের জেলেদের হাত-পা ভেঙে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ জানান, দুবলারচরে জেলে অপহরণের কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার দিন আক্রমণের শিকার জেলেরা ওই দলের তিন জলদস্যুকে ধরে কোস্টগার্ডে সোপর্দ করে। পরে তাদের পুলিশের সোপর্দ করা হয়। তবে পুলিশ এনিয়ে এখনও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তুলছেন জেলে পরিবারগুলো।

একাত্তর/এসি
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর