করোনায় মারা গেলেন ১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি আসামি আবদুর রহীম। ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহীম জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের মহাপরিচালক ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত ২৬ জুলাই রহীমের কোভিড শনাক্ত হওয়ার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ৩১ জুলাই সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।
শেষে রোববার ভোর ৬টার পর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুর রহীম। তার মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: নিলামে মেসির চোখের জলে ভেজা টিস্যু, দাম সাড়ে ৮ কোটি টাকা

উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এ ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়। এ মামলায় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।
একাত্তর/এসি
