চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও আগুন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। করা হয়েছে লুটপাটও।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে। 

এর আগে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে থেকে ফ্যাসিবাদবিরোধীর সব শক্তির আয়োজন ‘শেখ হাসিনা ও মুজিববাদের সব আস্তানা গুড়িয়ে দাও’ স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের হয়। 

মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক মো. আব্দুর রাহিম, সদস্য সচিব মো. সাব্বির আহমেদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও ছাত্র-জনতা। 

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ওয়াল্টন মোড়ে এলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু সেই বাধা উপেক্ষা করে তারা আওয়ামী লীগ অফিসে ঢুকে ভাঙচুর ও আগুন দেন।  

শেষে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদের বাড়ি, যেটি রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয় সেটিও ভাঙচুর করা হয়। এসময় অনেককে দুই ভবনের আসবাবপত্রসহ অন্য সামগ্রী লুট করে নিয়ে যেতেও দেখা গেছে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর