নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রীর বাড়ি ও পার্টি অফিস ভাঙচুুর

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫ পিএম

নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাড়ির সামনের অংশ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ির ভেতরে আগুন দেওয়া দেওয়া হয়েছে। এছাড়া একাধিক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, আগুনসহ লুটপাট করা করা হয়েছে।  

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত সাবেক মন্ত্রীর বাড়িতে এই ঘটনা ঘটে।

এসময় মাইক ভাড়া করে গানের তালে তালে নেচে গিয়ে অনেককে উল্লাস করেন।

এর আগে বিকেল চারটর শহরের সরিষা হাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙতে ভেকু মেশিনের অপেক্ষায় থাকে হাজারও মানুষ। এক ঘণ্টা ধরে ভাঙা হয় দলীয় কার্যালয় ও সদর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাড়ি। এসময় বাড়িতে লুটপাট চালানো হয়। 

এসময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ‘গণশৌচাগার’ লেখা একটি ব্যানার টানিয়ে দেয় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নওগাঁ চেম্বার অফ কমার্স ইন্ড্রাস্ট্রির সাবেক সভাপতি ইকবাল সাহারিয়ার রাসেলের বাড়ির গেট ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। একই সময় পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান শিষান আহমেদ ছেকারের বাড়িও ভাঙচুর করা হয়। এই ভাঙচুর, আগুন চলে রাত সাড়ে আটটা পর্যন্ত। 

একাত্তর/এসি
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর