‘নির্বাচন প্রলম্বিত করলে পালানোর সুযোগ পাবেন না’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৩ পিএম

প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অপারেশন ‘ডেভিল হান্ট’ করে শুধু টোকাই ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

মুখে ভারত বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকে ভারতের সাথে যোগাযোগ করছে মন্তব্য করে সংস্কারের অজুহাতে নির্বাচন প্রলম্বিত করলে কেউ পালানোর সুযোগ পাবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সংস্কারের নামে ভোটার তালিকায় বয়স কমানোর প্রস্তাবকে সমালোচনা করে ইউনূস সরকারের অন্য কোন উদ্দেশ্য আছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা।

সম্প্রতি গাজীপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ওপর আওয়ামী সমর্থকদের হামলার জেরে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু করে অন্তর্বর্তী সরকার। তারপর থেকেই রাজনৈতিক অঙ্গনে অভিযানের পক্ষ বিপক্ষে মতামতও দিচ্ছেন অনেকে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচনের দাবিতে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন প্রশাসনের ভেতরে আওয়ামী দোসরদের রেখে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না।

প্রেসক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্ততা নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ১২ দলীয় জোটের নেতারা। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, মুখে ভারত বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকে তাদের সাথে যোগাযোগ রক্ষা করছে।

সংস্কারের নামে ভোটার তালিকায় বয়স কমানোর প্রস্তাবকে সমালোচনা করে তিনি বলেন, ইউনূস সরকারের অন্য কোন উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখার সময় এসেছে।

প্রশিক্ষণ কর্মশালায় ৬ মাস পরে এসে ৩২নং এর বাড়ি ভেঙে ফেলা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের বিরুদ্ধে বলেও মন্তব্য করেন তিনি।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর