শাহবাগে শিক্ষকদের লাঠিপেটা, সাউন্ডগ্রেনেড ও আটক

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম

নিয়োগ নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া নিবন্ধিত শিক্ষকদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ। এছাড়া জলকামানসহ টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড ব্যবহার করা হয়েছে। এসময় বেশ কয়েকজন আহতের পাশাপাশি আটকও করা হয় অনেককে। 

নিয়োগ চক্রের দুর্নীতির কারণে এনটিআরসিএর নিবদ্ধিত ১২ হাজার শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষকের নিয়োগ আটকে আছে বলে দাবি আন্দোলনকারীদের। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে শাহবাগ মোড়ে পুলিশের মারমুখী অবস্থানে দিকবেদিক ছুটোছুটি করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়োগের দাবিতে আন্দোলন করতে আসা নিবন্ধিত শিক্ষকরা। প্রথম বুঝিয়ে শাহবাগ মোড় থেকে তাদের সড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও পরক্ষণেই বলপ্রয়োগে যায় আইনশৃঙ্খলা বাহনীর সদস্যরা, ব্যবহার করেন টিয়ারশেল সাউনগ্রেন্ডও। 

দুপুর তিনটার দিকে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে যান। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টার পরেই এনটিআরসিএর নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রথমে জাতীয় জাদুঘরের সামনে এবং পরবর্তীতে শাহবাগ মোড়ে অবস্থান নেয় নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকদের একটি দল। এসময় নিয়োগ নিশ্চিতের দাবিতে রাস্তার অপর পাশে অবস্থান নেয় প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাও।

দুই গ্রুপের অবস্থানে অচল হয়ে পড়ে শাহবাগ মোড় বন্ধ হয়ে যায় সব যানচলাচল। পরে পুলিশ জলকামান ও টিয়ারশেল মেরে আন্দোলনরতদের রাস্তা থেকে সড়িয়ে দেওয়া চেষ্টা করেন। এসময় আহত হন অনেকে, গ্রেপ্তারও করা হয় বেশ কয়েকজনকে। 

পুলিশের আক্রমত্মক অবস্থানের পরও বিকাল সাড়ে চারটা পর্যন্ত শাহবাগ মোড়ে নিজেদের অবস্থান ধরে রাখে আন্দোলনকারীরা।

একাত্তর/এসি
ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম আজ শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর রহস্যজনক মৃত্যু ও লাশ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এই ঘটনায় মিমোর...
বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রবীণতম শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা চারদিন ধরে শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর