যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধী একাংশের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৪ পিএম

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি বাতিলের দাবিতে যমুনা সেতু পশ্চিম পাড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির একটি অংশের শিক্ষার্থীরা। এতে ওই সড়ক দিয়ে ঢাকাসহ ১৬ জেলার যান চলাচল বন্ধ হয়ে গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে পণ্য ও যাত্রীবাহী যানবাহন।

সোমবার (১০ ফ্রেব্রুয়ারি) বিকেলে চারটা থেকে ওই মহাসড়ক অবরোধ করা হয়।  

অবরোধ কর্মসূচি চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ সিরাজগঞ্জের কমিটি ভুয়া  ভুয়া, ভুয়া  কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেওয়া হচ্ছে। 

আন্দোলনকারীরা কেন্দ্রীয় কমিটি  যতোক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মেনে নেবে, ততোক্ষণ পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

এদিকে অবরোধ কর্মসূচির পালনের ৪০ মিনিট পার হলে মহাসড়ক জুড়ে যানবাহনের দীর্ঘ সাড়ি দেখা যায়। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী শ্রমিকরা।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে যমুনা সেতুর পশ্চিম পাড় মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। মুহূর্তেই ওই সড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন বহু যাত্রী। 

তবে এর কিছুক্ষণ পর ‘দুর্ভোগ’ এড়াতে কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা প্রধান সমন্বয়ক মুনতাসীর মেহেদী বলেন, বৈষম্য দূর করতে আমরা অকাতরে জীবন দিয়েছি। আর সেই আন্দোলনের জেলা কমিটি ঘোষণায় বৈষম্য সৃষ্টি করেছে। আমরা এই বৈষম্যমূলক কমিটির বিলুপ্তি দাবি জানাচ্ছি। 

তিনি জানান, দাবি আদায় না হলে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার পরে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সজিব সরকারকে আহবায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হাসান রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়েছে।

তবে এই কমিটি ত্যাগী এবং বিপ্লবীদের বাদ রেখে করা হয়েছে বলে জানায় একটি অংশ। রোববার তারা কমিটি বাতিলে ছয় ঘণ্টা সময় বেঁধে দেন। কিন্তু এই সময়ের মধ্যে দাবি আদায় না হওয়ায় দেশের সবচেয়ে ব্যস্ততম মহাসড়ক অবরোধ করেন তারা। মুহূর্তেই দুর্ভোগে পড়ে হাজারও মানুষ।

একাত্তর/এসি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর