বরগুনায় তিন যানের সংঘর্ষ, নিহত তিন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৬ পিএম

বরগুনায় যাত্রীবাহী বাস, মাহেন্দ্র এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে জেলার আমতলী উপজেলার সাহেব বাজারের রহমত ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানির ডালাচোরা গ্রামের বশীর হাজির ছেলে‌ শহিদুল ইসলাম এবং আবিদ চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৮৭৮১) বেপরোয়া গতিতে ওই এলাকায় এলে আমতলী থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। এসময় মাহেন্দ্রটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। এসময় মাহেন্দ্রর পেছনে থাকা মোটরসাইকেলটিকেও ইউনিক পরিবহন ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হত হয়। স্থানীয়রা আহতদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহেন্দ্রে থাকা আরও একজন মারা যায়। এরপর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আর একজন মারা যায়। 

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করলে থানায় নিয়ে আসি। তবে চালক বা সহকারীকে আটক করা সম্ভব হয়নি।

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর