কুড়িগ্রাম সীমান্তে সিসি ক্যামেরা সরাবে বিএসএফ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২০ পিএম

কুড়িগ্রামে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) প্রতিবাদের মুখে সীমান্ত থেকে সিসি ক্যামেরা সরানোর আশ্বাস দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলার ভুরুঙ্গামারী উপজেলার জোড়া মসজিদের কাছে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক  অনুষ্ঠিত হয়। 

প্রায় পৌনে দুই ঘণ্টার পতাকা বৈঠকে জোড়া মসজিদ ও সিসি ক্যামেরার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি। 

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং ভারতের পক্ষে গাড়লজোড়া ক্যাম্পের বিএসএফ-১৬২ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার নেতৃত্ব দেন।

গাড়লজোড়া ক্যাম্পের বিএসএফ-১৬২ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার জানান, শূন্য লাইনে নির্মিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে সিসি ক্যামেরাটি স্থাপন করা হয়েছে। কিন্তু বিজিবির আপত্তিতে ক্যামেরাটি খুলে ফেলার কথা বলা হয়েছে।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমানের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির ওপর আলোচনা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ভুরুঙ্গামারী উপজেলায় পাথরডুবি ইউনিয়নের কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২বিজিবির দিয়াডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯৭৮/৯-এস এর কাছে ভারতের পাঁচ গজ ভেতরে জোড়া মসজিদ নামক স্থানে গাছের সঙ্গে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে বিএসএফ। 

একাত্তর/এসি
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময় থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে যখন কোরবানির আনন্দ আর ঘরে ঘরে মাংসের সুঘ্রাণ, তখন কুড়িগ্রামের চরাঞ্চলে শুধুই নদীর ভেজা গন্ধ আর বৃষ্টির রিনঝিন শব্দ। এখানকার মানুষের ঈদ আনন্দ বলতে কিছু নেই। কেনা হয়নি...
ভিন্ন মতটাকেই গণতন্ত্র বলা হয় উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর