আয়নাঘরেই বন্দি ছিলেন নাহিদ ও আসিফ, চিনতেও পেরেছেন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম

বিগত ১৬ বছর কর্তৃত্ববাদী আওয়ামী লীগের শাসনামলে অন্যতম বহুল চর্চিত শব্দের নাম ছিলো আয়নাঘর। বিভিন্ন বাহিনীর আওতায় থাকা এসব গোপন বন্দিশালায় রেখে নির্যাতন করা হতো বিরোধী মতের ব্যক্তিদের। বাদ যাননি জুলাই আন্দোলনের নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর দেখতে গিয়ে সেসব চিনতেও পেরেছেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে বিচারবহির্ভূতভাবে আটক করে অজ্ঞাত স্থানে নির্যাতনের অভিযোগ উঠেছিলো। এসব অজ্ঞাত বন্দিশালার প্রতীকী নাম দেয়া হয়- আয়নাঘর। বিভিন্ন বাহিনীর তৈরি আয়না ঘরের খোঁজ পাওয়ার কথা জানায় অন্তর্বর্তী সরকার গঠিত গুম তদন্ত কমিশন। এই কমিশনের আহ্বানেই বুধবার এসব স্থাপনা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। 

এ সময় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর- ডিজিএফআই-এর আয়নাঘর চিনতে পারার কথা জানিয়েছেন জুলাই আন্দোলনের দুই জনপ্রিয় মুখ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আয়নাঘর পরিদর্শনের পর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিলো।

তিনি বলেন, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিলো সেই কক্ষের এক পাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিলো। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়। আর, আসিফ ভূঁইয়া জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের উপরের অংশের খোপগুলোতে এগজস্ট ফ্যান ছিল, এখন নেই।

অন্যদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর দেখে আসার পর, এনিয়ে নিজের রোম লোমহর্ষক স্মৃতি সামনে এনেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীও। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বিদ্যালয়ের উদ্বোধনীতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, যে আয়নাঘরে তাকে এক মাস আটকে রাখা হয়েছিলো, সেটি দেখেছেন তিনি। সেখানে নির্যাতনের বর্ণনাও দিয়েছেন তিনি। 

আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন, আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করা হবে। 

এআরএস
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ। জাতি নিষিদ্ধ চেয়েছে বলে তারা নিষিদ্ধ হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর