ডিসি সম্মেলনে ৩৫৪ প্রস্তাব: মন্ত্রিপরিষদ সচিব

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম

ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদারসহ ৩৫৪টি প্রস্তাব এ বারের জেলা প্রশাসক সম্মেলনের কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি এ বছরের জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

রোববার তার কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। সম্মেলনে ৩০টি সাধারণ ও চারটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবে ৫৬টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা।

জেলা প্রশাসক সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। ২০২৪ সালের জেলা প্রশাসক সম্মেলনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ৩৮১টি সিদ্ধান্তের মধ্যে ১৭৭টি বাস্তবায়ন হয়েছে ও ২০৪টি বাস্তবায়নাধীন রয়েছে বলে জানানো হয়।

তবে আগের সরকারের দর্শনের সাথে সম্পৃক্ত বিভিন্নজনের নামে সড়ক, সেতুর মতো অবকাঠামোগতসহ কিছু প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি বলেও জানান সচিব।

একাত্তর/আরএ
জেলা প্রশাসকদের যথাসম্ভব মানুষের উপকার করার মানসিকতা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের আরও সক্রিয় ভূমিকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর