খতিব ও ইমামদের সরকারি পে স্কেল বাস্তবায়নের আশ্বাস

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম

দেশের মসজিদের খতিব এবং ইমামদের জন্য সরকারি পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা জানান, ইতিমধ্যেই সারাদেশে ৩৫০ মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে আরও ২১৪টি মডেল মসজিদ নির্মাণ করা হবে। সেই সঙ্গে দেশে সম্প্রতি ও সৌহার্দ্য বজায় রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। 

হাজিদের সংখ্যা বাড়াতে জেলা প্রশাসকদের উদ্যোগ নিতে, মধ্য স্বত্ব ভোগীদের দৌরাত্ম্যে কমাতে এবং হাজিদের সঙ্গে এজেন্সিগুলোর চুক্তি বাধ্যতামূলক করার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

পাশাপাশি দেশে দেবোত্তর সম্পত্তি আর যাতে কিছুতেই বেহাত না হয় তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন ধর্ম উপদেষ্টা। 

একাত্তর/এসি
যৌনকর্মকে পেশা হিসেবে গ্রহণ করা দুঃখজনক মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন। তিনি বলেছেন, জাকাত মাধ্যমে যৌনকর্মীদের সম্মানজনক পেশায় স্বাবলম্বী করা যেতে পারে।
অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আমরা টাকা লুট করিনি, পালানোর দরকার নেই। সেফ এক্সিট দরকার নেই।
রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ যথাসময়ে সই হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। এ নিয়ে কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।  
রাতে নয়, এবার ভোট হবে দিনে। সংসদ নির্বাচনে সকলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর