জাকাতের মাধ্যমে যৌনকর্মীদের সম্মানজনক পেশায় স্বাবলম্বী করা যেতে পারে: ধর্ম উপদেষ্টা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম

যৌনকর্মকে পেশা হিসেবে গ্রহণ করা দুঃখজনক মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন। তিনি বলেছেন, জাকাত মাধ্যমে যৌনকর্মীদের সম্মানজনক পেশায় স্বাবলম্বী করা যেতে পারে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে আয়োজিত ‘চতুর্দশ জাকাত ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবারের ফেয়ারের মূল স্লোগান ছিল ‘ইনসাফ প্রতিষ্ঠায় জাকাত’।

জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সিজেডএমের অবদান অনিবার্য উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠিত হলে তা দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে। 
তিনি আরও মন্তব্য করেন যে, জাকাত কোনো ‘চ্যারিটি’ বা দান-দক্ষিণা নয়, বরং এটি গরিবের হক। এটি আদায় করা সামর্থ্যবানদের জন্য একটি আবশ্যিক দায়িত্ব বা দায়।

ড. খালিদ হোসেন মনে করেন, জাকাত ব্যক্তিগতভাবে দিলেও তা আদায় হয়, তবে সামষ্টিকভাবে বা প্রাতিষ্ঠানিক উপায়ে প্রদান করলে এর উপকারিতা অনেক বেশি বৃদ্ধি পায়।

অভাবীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলে সমাজ থেকে দারিদ্র্য দূর করতে জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একাত্তর/আরএ
অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আমরা টাকা লুট করিনি, পালানোর দরকার নেই। সেফ এক্সিট দরকার নেই।
রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ যথাসময়ে সই হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। এ নিয়ে কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।  
রাতে নয়, এবার ভোট হবে দিনে। সংসদ নির্বাচনে সকলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
বৈশ্বিক উষ্ণায়নের ফলে আল্পস পর্বতমালার হাজার বছরের পুরোনো হিমবাহগুলো দ্রুত গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই বিপর্যয় রুখতে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব পরীক্ষা শুরু করেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর