রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১০:৩৫ পিএম

রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ যথাসময়ে সই হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। এ নিয়ে কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।  

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নব শালবন বৌদ্ধ বিহারে আয়োজিত দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে শালবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ড. খালিদ হোসেন। 

তিনি বলেন, সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। সরকার ঘোষিত তারিখে ফেয়ার, ফ্রি ও ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতেও সরকার নিরলসভাবে কাজ করছে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, এই মাতৃভূমি আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য লালন করে আসছে, আজকের এই আয়োজন তারই বাস্তব প্রমাণ। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা আগের ঠিকানায় ফিরে যাবো-এভাবেই সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। তবে নির্বাচন না হলে, নানা ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক, সাবেক বার্ড পরিচালক বাবু বিজয় কুমার বড়ুয়া, সাবেক ব্যাংক কর্মকর্তা বাবু সুরসেন সিংহ, সাংবাদিক অশোক বড়ুয়া, ও উদযাপন পরিষদের সভাপতি স্বপন সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরবিএস
সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। সে জন্য বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
'সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫'-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এ বিষয়ে সর্বদলীয় সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর