বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ১১টা থেকে পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না। এসময়ে কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

তিতাস জানায়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) এলাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ১৩ ঘণ্টা গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজিসহ কুড়িল বিশ্বরোড থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একাত্তর/এসি
লাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 
গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেমরা সিটি গেট স্টেশনে (সিজিএস) গ্যাস সঞ্চালন লাইনের মেরামত কাজের জন্য সোমবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সরবরাহ বন্ধ থাকবে।
রাজধানীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর