দিন-ক্ষণ-স্থান ঠিক করে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম

উপজেলা নির্বাচনে সাবেক এমপির ছেলের পক্ষে কাজ না করা নিয়ে ক্ষোভ অনেক দিন ধরেই পুষছিলো দুটি পক্ষ। হঠাৎ একটি ঘটনায় সেই জেরে আগুনে ঘি ঢালার মতোই উসকে দেয়। পরে রীতিমতো যুদ্ধাংদেহি হয়ে ঘটা করে সংঘর্ষে জড়ান তারা। মারামারি করার জন্য ঠিক করা হয় নির্ধারিত জায়গাও।

ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অর্ধশতাধিক। তাদের স্থানীয় হাসপাতালসহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলার শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামের ছয়হালের মাঠে ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ হয়।

এতে এক পক্ষে ছিলেন ছয়হাল ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মিয়া ও অপর পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুফি মিয়ার লোকজন।

স্থানীয়রা জানান, বিগত উপজেলা নির্বাচনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের ছেলের পক্ষে কাজ না করায় দীর্ঘদিন ধরে গ্রামের নূর মিয়া ও সুফিা মিয়ার লোকদের মধ্যে বিরোধ চলছিলো। শুক্রবার একটি ঘটনা নিয়ে নতুন করে দুই পক্ষের মধ্যে বিরোধ বেড়ে যায়। পরে শনিবার সকালে ঘোষণা দিয়ে তারা সংঘর্ষে জড়ায়, চলে ঘণ্টা ব্যাপী। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকরাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

একাত্তর/এসি
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর