সুনামগঞ্জে পুলিশ হেফাজত থেকে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার আট

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশ হেফাজত থেকে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ এই জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পৌর শহরের তেঘরিয়ার বাসিন্দা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৬), তার স্ত্রী শাম্মী আক্তার পলি (৩৮), তাদের দুই ছেলে সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০) ও দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল (২০) এবং মেয়ে সাবরিনা চৌধুরী রূপকথা (১৬)। এছাড়া ঘটনায় জড়িত অভিযোগে দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামের ইফাত আলম রাবিদ (২১), ছাতক উপজেলার কাওছার আহমদ সোহাগ (২১) এবং সিলেটের গোলাপগঞ্জের তাকবির রহমান তানহিরকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে নাশকতার একটি মামলার আসামি হিসেবে ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসে পুলিশ। থানায় আনার পর তিনি অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেটে পাঠানো হয়।

পুলিশের অভিযোগ, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে চিকিৎসার সুযোগ নিয়ে হাসপাতালের ভেতরেই পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রিন্স। এ সময় তার পরিবারের লোকজন ও সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে হাসপাতালে মব সৃষ্টি করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। আসামিরা সরকারি কাজে বাধা দিয়ে পুলিশ হেফাজত থেকে প্রিন্সকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে মারধর করেন।

এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ওসি মো. রতন শেখ জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার আটজনকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা ভূমি অফিসের ফেসবুক পেজ থেকে সহকারী কমিশনারের (ভূমি) করা দুটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হবিগঞ্জের নবীগঞ্জ থানার হাজতে থাকা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এক উপপরিদর্শক (এসআই) ও এক নারী...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচ থেকে ড্রামবন্দী এক নারীর মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অনৈতিক কাজের পারিশ্রমিক নিয়ে বিরোধের জেরে ঢাকায় ওই নারীকে...
ঢাকায় ভরদুপুরে ধাওয়া দিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) রাজধানীর লালবাগের শহীদনগর এলাকার ছয় নম্বর গলিতে এই ঘটনা ঘটে।
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই বন্ধ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাভারের আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চল। উদ্ভূত পরিস্থিতিতে...
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরিকে হত্যা ও মরদেহ গুমের চাঞ্চল্যকর মামলায় গ্রেপ্তার তরুণী জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর