ডেভিল হান্টে গ্রেপ্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ পিএম

সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় যুবদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এক পক্ষের দাবি গ্রেপ্তার ব্যক্তি যুবদলের সদস্য। তবে আরেক পক্ষ বলছে, তিনি যুবলীগ করতেন। এ নিয়ে সংঘর্ষের পর রাত থেকে অনির্দিষ্টকালের জন্য সংঘর্ষ ঘটে যাওয়া এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে জেলার মধ্যনগর উপজেলার বংশিকুণ্ড দক্ষিণ ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরে মধ্যনগর বাজারে অনির্দিষ্ট কালের জন্য সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুব লীগের সহ সভাপতি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। মিজানুরকে যুবদল কর্মী দাবি করে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করে জেলা যুবদল নেতা শহিদ মিয়ার লোকজন। এনিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুর পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হয়। পরে ১৪৪ ধারা জারি করা হয়।

এদিকে গ্রেপ্তার ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। 

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর যুবদলের দুই পক্ষের লোকজন পাল্টাপাল্টি অবস্থান নেয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। বাজারে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

একাত্তর/এসি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর