আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক তবে আরও উন্নত করতে হবে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সোমবার রাত থেকেই পুলিশের সঙ্গে যৌথবাহিনীর মাধ্যমে কঠোরভাবে চেকপোস্ট ও টহল কার্যক্রম চলবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে এসব বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি (সন্তোষজনক)। তবে এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে। আগে কী হতো, যেমন বনশ্রী ঘটনাটি জানতে জানতে দুদিন সময় লেগে যেতো, এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী নির্দেশনা দিয়েছেন- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আজকে রাতেই আপনারা দেখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকটিভিটিস অনেক বেড়ে গেছে।
রোববার রাতে বনশ্রীতে গুলি করে ছিনতাইয়ের ঘটনাসহ একই রাতে ছিনতাইয়ের এমন তিনটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর প্রতিদিন হরহামেশাই এমন দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। এমন বাস্তবতায় সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা।
এতে উপস্থিত ছিলেন সরকারের তিন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পরিস্থিতির উন্নয়নে পুলিশসহ যৌথ বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
সাজেকে বেশকয়টি রিসোর্টে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট