আবরার হত্যার দণ্ডিত আসামির পলায়ন, যা জানালো কারা অধিদপ্তর

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালিয়েছে। সোমবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়েজ। 

এই খবরের পর সোমবার গভীর রাতে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন কারা অধিদপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী কারাগার থেকে পলায়ন সংক্রান্ত সংবাদের প্রতি কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়।

জনমনে বিভ্রান্তি নিরসনে কারা কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দির কয়েদি নম্বর ৫১৭৭ /এ। মুনতাসির আল জেমি (২৬)। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কালিয়ান গ্রামের আব্দুল মজিদের ছেলে জেমি গত ৬ আগস্ট হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুর থেকে ৮৭ জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দিসহ ২০২ জন বন্দির সঙ্গে কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় ইতিমধ্যে ৩৫ জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দিসহ ৫১ জন বন্দিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বন্দিকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

আবরার হত্যা মামলায় কারাগারে থাকা বিভিন্ন দণ্ডে দণ্ডিত ২২ জন বন্দীর মধ্যে বর্তমানে ২১ জন বন্দী কারাগারে আটক রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

আরবিএস
বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা হয়েছে। এতে ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচ জনের যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট।
মরণোত্তর স্বাধীনতা পদক-২০২৫ পাচ্ছেন আবরার ফাহাদ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন বর্তমানে নিষিদ্ধ সংগঠন...
বুয়েট ছাত্র ফারদিনের রহস্যজনক মৃত্যু নিয়ে র‍্যাব ও গোয়েন্দা সংস্থার বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এ বিষয়ে র‌্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথা...
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের কাছে এখনো এমন কোনো অকাট্য প্রমাণ সহ তথ্য আসেনি।সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর