ফারদিনের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৩:১৯ পিএম

বুয়েট ছাত্র ফারদিনের রহস্যজনক মৃত্যু নিয়ে র‍্যাব ও গোয়েন্দা সংস্থার বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এ বিষয়ে র‌্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথা বলুন। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস স্মরণে রাজধানীর রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন পরামর্শ দেন। 

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আসাদুজ্জামান খান বলেন, আমার মনে হয় ফারদিনের মৃত্যু নিয়ে আমাদের র‌্যাব, ডিবি, সুন্দর করে বিশ্লেষণ করে কথা বলেছে। কাজেই আপনাদের কিছু জানার থাকলে তাদের কাছ থেকে জেনে নিন।

শীতলক্ষ্যা থেকে বুয়েটের ফারদিনের লাশ উদ্ধারের ৩৭ দিন পর গত বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান দাবি করেন, ফারদিন ‘আত্মহত্যা’ করেছেন। র‌্যাবের দাবিও একই। তবে তারা আত্মহত্যা না বলে বলেছে স্বেচ্ছামৃত্যু।

তবে র‌্যাব ও ডিবির বক্তব্য মানতে নারাজ ফারদিনের বাবা। তিনি বলেছেন, তার ছেলে আত্মহত্যা করতে পারে না। আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে।


একাত্তর/এআর

অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর