কাওরান বাজারে পুলিশের ওপর হামলা ঘটনায় গ্রেপ্তার দুই

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ পিএম

রাজধানীর কাওরান বাজার এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার দুপুরে কাওরান বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- মো. শাহীন আলম (২৭) ও মো. দিন ইসলাম কালুকে (২৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থানার একটি টহল দল কাওরান বাজার এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় চিহ্নিত মাদক কারবারি মো. শাহীন আলমকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে পুলিশ।

আটকের পর শাহীন পালানোর চেষ্টা করে এবং চিৎকার করে অন্য মাদক ব্যবসায়ীদের ডেকে আনে। তারা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, চাপাতি ও ছুরি নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং শাহীনকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তেজগাঁও থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

এ ঘটনার পর র‍্যাব-২ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানিয়েছে, শাহীন আলম কাওরান বাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নেতৃত্বে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক ও দস্যুতা মামলা রয়েছে।

গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে বলেই জানায় র‌্যাব-২ এর এই কর্মকর্তা।

আরবিএস
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর