সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে পুলিশ জানায়, সোনারগাঁয়ে বেড়াতে এসেছিলেন ওই দুই জন। পরে মোটরসাইকেলে তারা বাড়ি ফিরছিলেন। এসময় মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত টুটুল রাজধানীর নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে। তিনি ব্যবসা করতেন। নিহত হাবিব একই এলাকার আবদুল বাতেনের ছেলে। সে ফিনল্যান্ডে থাকতেন।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ওই দুই বন্ধু মোটরসাইকেলে সোনারগাঁয়ে বেড়াতে আসেন। মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁ যাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেয়ার সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত চালক ও হেলপার পালিয়েছে।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর