এনসিপিকে নতুন বয়ান, জনআস্থার কর্মসূচি ও বিভেদ পরিহার করার পরামর্শ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৯ পিএম

শুরু হচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যাত্রা। দেশে ৫৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের পর ৫৫তম এই দলটির ভবিষ্যৎ কী হবে? শিক্ষার্থীদের নতুন এই দল কী জনআস্থা পেতে সক্ষম হবে?

জনআকাঙ্ক্ষা পূরণে সঠিক রাজনৈতিক মেনিফেস্টো ও এর বাস্তবায়ন, ক্ষমতার লোভ ত্যাগ করা এবং বৈষম্যহীনতার চর্চা করা গেলে নতুন দলটির ভালো সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।

নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র যাত্রা। দলের গুরুত্বপূর্ণ অন্য পদের নেতাদের নাম এরই মধ্যে প্রকাশ পেয়েছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তারুণ্যের এই দলটি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়।

নেতাদের সাফল্য ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটানো। যদিও এরপর দেশজুড়ে শিক্ষাঙ্গনসহ নানা ক্ষেত্রে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতি উত্তরণের চেষ্টা ও সাফল্যের মাঝে আছে অনেকটা অপ্রাপ্তি। দেশজুড়ে যখন নির্বাচনের দাবি সেই মুহূর্তে নতুন দলের যাত্রা নিয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যেও আছে নানা প্রশ্ন। এমন বাস্তবতায় জাতীয় নাগরিক পার্টি’র যাত্রাকে কীভাবে মূল্যায়ন করছেন রাজনৈতিক বিশ্লেষকরা?

রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মল্লিক মনে করেন বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠন করার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। তিনি বলেন, তারা যেহেতু আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটা নতুন ধারা তৈরি করবে তাদের আরো বেশি করে সতর্ক থাকতে হবে। আমার ধারণা তারা চিন্তা-ভাবনা করছে। দীর্ঘ মেয়াদে টিকে থাকতে হলে তাদের কৌশলী হতে হবে। শুধুমাত্র সব রাজনৈতিক দল খারাপ বললে ক্ষান্ত হলেই চলবে না।

আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ, বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদ আর নতুন দল বলছে ‘বাংলাদেশ ফার্স্ট’। যেমনটা ট্রাম্পও বলছেন ‘আমেরিকা ফার্স্ট’। কিন্তু দল হিসেবে দীর্ঘমেয়াদে রাজনৈতিক সফলতার জন্য দলটি কী সক্ষম?

এর জবাবে ড. মারুফ মল্লিক বলেন, দেশের মানুষ শেষ পর্যন্ত সক্ষমতা বাস্তবে দেখতে চায়। যা দলের পক্ষে আরো বেশি জনমত গড়তে সহায়তা করে। সেই জায়গা থেকে আমার মনে হয়, তাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কখন, কী করতে হবে তা বোঝা এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া।

দেশের রাজনীতি এখন আওয়ামী শূন্য। যদিও দলটির আছে একটি বৃহৎ ভোট ব্যাংক। সেই শূন্যতার সুবিধা কতটা যাবে নাগরিক পার্টির ঘরে?

ড. মারুফ মল্লিক এর জবাবে বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার প্রভাব থাকলেও দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে তাদের অর্থনীতি, সংস্কৃতি, দর্শনের মতো সব বিষয় বুঝতে হবে।

মানুষের জন্য এবং মানুষের পাশে থেকে সময়োপযোগী কর্মসূচি এবং তৃণমূলে সংগঠন তৈরি করা গেলে দলটির সম্ভাবনা দেখছেন এই বিশ্লেষক।

 

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর