শপথ নিলেন পিএসসির নতুন সাত সদস্য

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০২:০৯ পিএম

সদ্য নিয়োগ পাওয়া পিএসসির সাত সদস্য শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রোববার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান।

এনিয়ে চেয়ারম্যানসহ পিএসসির মোট সদস্য হলেন ১৬ জন।

শপথ নেয়া পিএসসির নতুন ৭ সদস্য হলেন- অধ্যাপক ড. মো. শরীফ হেসেন, অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দীন, অবসরপ্রাপ্ত  ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল ইসলাম, মো. মুনির হোসেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার ও সাব্বির আহমদ চৌধুরী।

সংবিধানের ১৩৯ অনুচ্ছেদ অনুসারে, এই সদস্যরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

জানুয়ারিতে নতুন ৬ সদস্যকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হলেও তাদের কয়েক জনের বিরুদ্ধে বিগত সরকারের সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ ওঠায় তা বাতিল করে নতুন এই ৭ সদস্যকে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি।

একাত্তর/আরএ
চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে আলাদা স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন...
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় আপাতত স্থগিত করেননি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৯ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দিন ধার্য করা হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর